উইলস লিটলে গেম নিয়ে আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার গেমস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাসিভস্টার স্টুডিও লিমিটেড গত ২৯ এপ্রিল ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী গেম তৈরির বিভিন্ন দিক নিয়ে এক কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাসিভস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহাবুব আলম। তিনি বলেন, ‘আমরা চাই এমন গেম বাংলাদেশেই তৈরি হোক।’
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিউটার গেম তৈরি করার সম্ভাবনাকে জাগিয়ে তুলতে ম্যাসিভস্টার ‘উই মেক গেমস’ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় দেশের চার শতাধিক স্কুল ও কলেজে ছাত্রছাত্রীদের গেম তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। —বিজ্ঞপ্তি