উচিত শিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এক বন্ধু আছে, যে শুধু মেয়েদের মোবাইল ফোন নম্বর খুঁজে বেড়ায়। একদিন আমার নম্বরটা কাগজে লিখে ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, ‘দোস্ত, এই নে...মেয়েটা স্মার্ট আছে।’
বন্ধু আমার আনন্দে বিগলিত হয়ে বলল, ‘কিন্তু দোস্ত, কী বলে শুরু করব কথা?’
: এক শ টাকা ফ্লেক্সিলোড করে তারপর ফোন দিয়ে বলবি, ভুলে টাকা দিয়েছিস! এভাবে কথা বাড়াবি আস্তে আস্তে।
কথামতো তা-ই করল সে। তবে ১০০ টাকা না, ২০ টাকা ফ্লেক্সিলোড করে ফোন করল, ‘হ্যালো, আপনার নম্বরে ২০ টাকা পাঠিয়েছি ভুল করে, যদি ফেরত দিতেন।’
: কিন্তু আপনার তো ১০০ টাকা দেওয়ার কথা ছিল!
পুরুষকণ্ঠ শুনে বন্ধু আমার আঁতকে উঠল যেন, ‘কে আপনি! এটা কার নম্বর!’
আমি হাসতে হাসতে বললাম, ‘সব জায়গায় কিপ্টামি করিস না, বন্ধু! আর এই ছ্যাঁচড়ামি ছেড়ে দে।’