
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। লেখক: মোহাম্মাদ আনিসুল ইসলাম ও কাজী ইকবালুর রশীদ। দাম: ১০৩ টাকা। পৃষ্ঠা: ২৪০। প্রকাশক: হাসান বুক হাউস ঢাকা।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামের বইটি। এটি লিখেছেন দুজন—মোহাম্মাদ আনিসুল ইসলাম ও কাজী ইকবালুর রশীদ।
এটি মূলত উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই। ছয়টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে যোগাযোগব্যবস্থা ও নেটওয়ার্কিং, বাইনারি পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, প্রোগ্রামিং ভাষা, ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি বিষয়। প্রতিটি বিষয়ের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় সব ছবি। বইটির প্রথম অধ্যায় থেকে জানা যাবে আইসিটির আন্তর্জাতিক ও বাংলাদেশ পরিপ্রেক্ষিত।
এ ছাড়া রয়েছে তারহীন যোগাযোগব্যবস্থা, তৃতীয় প্রজন্মের ইন্টারনেট প্রযুক্তি, মোবাইল নেওয়ার্ক, নেটওয়ার্কিং যন্ত্রপাতি ইত্যাদি বিষয়। চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল সম্পর্কে জানা যাবে। বইটির শেষের অধ্যায়ে রয়েছে ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখান থেকে পাওয়া যাবে ডেটাবেইস ম্যানেজমেন্ট এবং রিলেশনাল ডেটাবেইস ম্যানেজমেন্টের পুরোপুরি ধারণা। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে লেখা বইটি তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে জানতে সাহায্য করবে।