উজবেকিস্তানে নিয়ন্ত্রিত ওয়েব
উজবেকিস্তানের একনায়কতান্ত্রিক সরকার সম্প্রতি বিভিন্ন বার্তা সংস্থা ও বিদেশি পত্রপত্রিকার ওয়েবসাইটের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা তুলে নিয়েছে বলে জানা গেছে।গত তিন-চারদিন ধরে উজবেকিস্তানের জনগণ রয়টার্স, অ্যাসোসিয়েট প্রেস (এপি), ব্লুমবার্গের মতো সংবাদ সংস্থা ও গণমাধ্যমের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারছিল না। তবে গতকাল থেকে সেগুলোতে আবার প্রবেশ করা যাচ্ছে বলে জানা গেছে।নব্বইয়ের দশকের শুরুর দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা পাওয়া উত্তর এশিয়ার এই দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা খুবই সীমিত। রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে যা প্রচার করা হয়, তার সবই সরকারি ভাষ্য, যেখানে তথ্যের চেয়ে ব্যক্তি ও গোষ্ঠী বন্দনা বেশি প্রাধান্য পায়। তাই উজবেক জনগণ তথ্য ও সংবাদের জন্য বিদেশি সংবাদ মাধ্যমের ওয়েব সংস্করণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।ঐতিহাসিকভাবেই উজবেক জনগণ রাশিয়ান সংবাদ মাধ্যমের ওয়েব সংস্করণগুলোর ওপরও নির্ভরশীল। তবে সূত্র জানিয়েছে, উজবেক সরকার এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ রাশিয়ান পত্রপত্রিকার ওয়েবসাইট ব্লক করে রেখেছে। অনেকদিন ধরেই বিবিসি ও ডয়েচে ভেলের মতো বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যম উজবেকিস্তানে নিষিদ্ধ। ওয়েবসাইট।