গাড়ি আকাশে উড়বে—এমন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে তার আগেই কি আকাশে উড়বে বাইসাইকেল। হ্যাঁ, চেক প্রজাতন্ত্রে এমনটিই ঘটেছে। সেখাসে বিজ্ঞানীরা এমন এক অভিনব বাইসাইকেল তৈরি করেছেন, যা আকাশে উড়তে সক্ষম। সম্প্রতি ৯৫ কেজি ওজনের বাইসাইকেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে মাটির কয়েক মিটার ওপর দিয়ে পাঁচ মিনিট উড়তে পারে। রাজধানী প্রাগের একটি মিলনায়তনে বাইসাইকেলটির প্রদর্শনী হয়। সেখানে ব্যাটারিচালিত বাহনটি একজন ডামি আরোহীকে নিয়ে কয়েকটি চক্কর দেয়। এরপর এটি মাটিতে অবতরণ করে। ডুরাটেক বাইসাইকেলের পরিচালক (প্রযুক্তি) মিলান ডুশেক বলেন, ‘প্রতি ১০ বছরে ব্যাটারির ধারণক্ষমতা দ্বিগুণ হচ্ছে। তবে আমরা আশা করছি, ভবিষ্যতে ব্যাটারির ধারণক্ষমতা এই উড়ুক্কু বাইসাইকেলের ব্যবহারের উপযোগী হবে।’ বিবিসি।