উত্কর্ষে হাজার মেগাপিক্সেল পেরোল ক্যামেরা! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি হাজার মেগাপিক্সেলে ছবি তুলতে সক্ষম-এমন ক্যামেরা উদ্ভাবন করেছেন। গবেষকেরা তাঁদের এই ক্যামেরাকে বলছেন, `সুপার ক্যামেরা'। এক খবরে লাইভসায়েন্স এ তথ্য জানিয়েছে।নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে, সুপার ক্যামেরা তৈরিতে ৯৮টি মাইক্রো ক্যামেরার আলাদা আলাদা অংশ তৈরি করেছেন তঁারা। প্রতিটি অংশে নিজস্ব অপটিক ও ১৪ মেগাপিক্সেলের সেন্সর বসিয়েছেন। এই মাইক্রো ক্যামেরাগুলো একটি বড় আকারের লেন্সের মধ্য দিয়ে ছোট সেন্সরের দৃশ্যগুলোকে একত্র করে।গবেষকেরা একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক প্রসেসিং ইউনিট তৈরি করেছেন, যা বিভিন্ন সেন্সরে তোলা ছবিগুলো একত্রে জুড়ে গিগাপিক্সেলে তোলা ছবিতে রূপান্তর করতে পারে।গবেষকেরা জানিয়েছেন, ছোট আকারের এ সুপার ক্যামেরা সামরিক, বাণিজ্যিক বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে।বর্তমানে এক গিগাপিক্সেল ক্ষমতার এই সুপার ক্যামেরা প্রতি মিনিটে তিনটি সাদা-কালো ছবি তুলতে পারে। ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড বর্্যাডি জানিয়েছেন, রঙিন ছবি বিশে্লষণ করা অনেক জটিল। তবে সুপার ক্যামেরার পরবর্তী প্রজন্মে রঙিন ছবি তোলার প্রযুক্তি যুক্ত হবে।গবেষকেরা পরে গিগাপিক্সেলে ছবি তুলতে পারে-এমন সুপার ক্যামেরা তৈরির পরিকল্পনা করেছেন।