উত্তর আমেরিকা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে গত বৃহস্পতিবার। আর এ মাইলফলকের খবর নিজের এক পোস্টে ব্যবহারকারীদের জানিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এর পাশাপাশি ছয়টি বিশ্বের ছয়টি অঞ্চলে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যাও প্রকাশ করা হয়েছে। এ তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ৪৪ কোটি ৯৭ লাখ ব্যবহারকারী উত্তর আমেরিকার।অন্য অঞ্চলগুলোর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হলো—অস্ট্রেলিয়া ও ওসেনিয়ায় ৪২ কোটি ১৪ লাখ, দক্ষিণ আমেরিকায় ৩৩ কোটি ৯২ লাখ, ইউরোপে ২৯ কোটি ৯৬ লাখ, এশিয়ায় ৬ কোটি ৬৮ লাখ এবং আফ্রিকায় ৫ কোটি ১৫ লাখ। —বিবিসি