উত্তর লিখবে সব প্রশ্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী শুভেচ্ছা নিবে। ব্যবসায় পরিচিতি ভালো করার জন্য পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় রয়েছে, সেগুলো আয়ত্তে আনবে।
প্রথম অধ্যায়: ব্যবসায়ের সংখ্যা, উদ্দেশ্য, গুরুত্ব, কার্যাবলি, বাণিজ্যের প্রকারভেদ ও শিল্পের প্রকারভেদ।
দ্বিতীয় অধ্যায়: ব্যবসায়িক পরিবেশের সংজ্ঞা, উপাদানগুলোর ব্যাখ্যা, প্রাকৃতিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা।
তৃতীয় অধ্যায়: আত্মকর্মসংস্থানের সংজ্ঞা, গুরুত্ব, উদ্বৃত্ত করার উপায়, প্রয়োজনীয়তা ও ক্ষেত্রগুলো।
চতুর্থ অধ্যায়: একমালিকানা, অংশীদারি ও সমবায় কারবার সম্পর্কে ধারণা নেবে।
পঞ্চম অধ্যায়: বাজারজাতকরণের সংজ্ঞাসহ কার্যাবলি, গুরুত্ব, বৈশিষ্ট্য ভালোভাবে পড়বে।
ষষ্ঠ অধ্যায়: পাইকারি ব্যবসায়ের সংজ্ঞা,প্রকার পাইকারের বর্ণনা, পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠার নিয়ম বা পদ্ধতি।
সপ্তম অধ্যায়: খুচরা ব্যবসায়ের সংজ্ঞা বা কার্যাবলি, গুরুত্ব, স্থান নির্বাচন ভালোভাবে পড়বে।
অষ্টম অধ্যায়: ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা, পার্থক্য, বৈশিষ্ট্য, বিবেচ্য বিষয় ও উদাহরণ গুরুত্বসহ পড়বে।
নবম অধ্যায়: এই অধ্যায় অপেক্ষাকৃত বেশি গুরুত্ব দেবে। এখানে অর্থ কাকে বলে, বৈশিষ্ট্য, অর্থের কাজ, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি, বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব খোলার নিয়ম গুরুত্ব দিয়ে পড়বে।
দশম অধ্যায়: বিমার সংজ্ঞাসহ বিভিন্ন প্রকার বিমা সম্পর্কে বিস্তারিত পড়বে।
১১, ১২ ও ১৩ অধ্যায়: ব্যবসায়িক যোগাযোগ সম্পর্কে ধারণা, যোগাযোগের মাধ্যম, পত্রের কাঠামো, দৃশ্যকল্পের আলোকে ফরমাশ পত্র রচনা, অভিযোগ পত্র রচনা ও মীমাংসা পত্র রচনা।