
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। প্রথমবারের মতো তোমরা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছো। এ বিষয়ে পূর্ণমান ৫০, সময় ২ ঘণ্টা। রচনামূলক প্রশ্নের জন্য ৩০ নম্বর এবং বহু নির্বাচনি প্রশ্নের জন্য ২০ নম্বর বরাদ্দ থাকবে।
রচনামূলক অংশ (প্রতিটি প্রশ্নের নম্বর-৫) : শারীরিক শিক্ষা অংশ [অধ্যায় নম্বর: ১ম, ২য় ও ৫ম] : ১৫ নম্বর (৫টি প্রশ্ন থেকে ৩টির উত্তর দিতে হবে)। স্বাস্থ্য অংশ [অধ্যায় নম্বর: ৩য় ও ৪র্থ]: ১৫ নম্বর (৫টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।) বহুনির্বাচনি অংশ (প্রতিটি প্রশ্নের নম্বর-১): ২০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করবে এবং কোনো মাঠের বা কোর্টের চিত্র অঙ্কনের সময় তার পরিমাপ সুস্পষ্টভাবে উল্লেখ করবে, যাতে পরীক্ষক তোমার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। অঙ্কন করার সময় যেখানে যে রকম সরঞ্জাম যেমন: কাঁটা কম্পাস, স্কেল, চাঁদা, পেনসিল কম্পাস, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার করতে হবে। চিত্রাঙ্কনের সময় চিত্র অঙ্কনের চিহ্নসমূহ সুস্পষ্ট থাকতে হবে।
বর্ণনামূলক প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। কোনো অবস্থায়ই প্রশ্নের উত্তর লেখার সময় অপ্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা উচিত নয়। তবে প্রশ্নের মান অনুসারে উত্তর যেন খুব ছোট বা বেশি বড় না হয় সে বিষয়টির প্রতিও বিশেষভাবে খোলে রাখতে হবে।
যেসব প্রশ্নে পার্থক্য নিরূপণ করার বিষয়ে জানতে চাওয়া হয়, সে ক্ষেত্রে পার্থক্য ছক আকারে দিলে ভালো হয়। উত্তর পয়েন্ট আকারে বা প্যারা করে লিখতে পার।
সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা