উত্তর হতে হবে যথাযথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা
প্রিয়শিক্ষার্থী, রসায়নে ভালো নম্বর পেতে হলে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। প্রথমেই প্রশ্নটি ভালো করে ১ থেকে ৬ পর্যন্ত সব প্রশ্নের ক, খ, গ ও ঘ ভলো করে পড়ে তোমার সবচেয়ে পছন্দের চারটি প্রশ্ন নির্বাচন করবে। লেখা শুরু করতে দুই-পাঁচ মিনিট দেরি হলেও সমস্যা নেই।
প্রশ্ন বুঝে উত্তর দেবে, পূর্ণ নম্বরের জন্য সঠিক উত্তর লেখা খুুবই জরুরি। বেশি লেখার অর্থ এই নয় যে তুমি বেশি নম্বর পাবে। রসায়নে প্রতীক, সংকেত সঠিক লেখায় শতভাগ যত্নবান হবে, যেমন- Na2CO3 লিখতে গিয়ে Na2Co3 লিখলে নম্বর কাটা যাবে। সম্ভাব্য সব ক্ষেত্রে সংজ্ঞা বা সূত্র বা নীতির পর একটি উদাহরণ দেবে। বিক্রিয়ার সমতা খুবই জরুরি; কারণ সমতা ভুল গেলে গাণিতিক সমস্যার উত্তর ভুল যাবে। গাণিতিক সমস্যার উত্তরের একক দেবে।
উত্তরপত্র মূল্যায়নে চিন্তন-দক্ষতার দিকে বেশি জোর দেওয়ার কারণে উচ্চতর দক্ষতার প্রশ্নটির উত্তরের সময় চেষ্টা করবে বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করার।