উত্তরায় গ্লোবাল ব্র্যান্ডের শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে চালু হয়েছে তথ্যপ্রযুক্তি পণ্য আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের নতুন শাখা। গত রোববার এইচএম প্লাজার তৃতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। নতুন শাখার উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এই শাখায় কম্পিউটার, কম্পিউটারের যন্ত্রাংশ, ল্যাপটপ, মনিটরসহ সব ধরনের পণ্য পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি