শব্দের অর্থ লেখ অংশ-৩
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৮ নম্বর প্রশ্নটি থাকে শব্দের অর্থ লেখ এর ওপর। নিচে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া হলো।
শব্দদূষণ
নিশিরাত — গভীর রাত্রি
কিচির মিচির — পাখির ডাকাডাকির শব্দ।
ফেরিঅলা — রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে
শব্দদূষণ—অত্যন্ত কোলাহলে শব্দদূষণ ঘটে।
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
থিয়েটার — নাট্যশালা
কৌশল — ফন্দি
উদ্দেশ্য — লক্ষ্য
অসম — অন্য রকম
স্পিডবোট — দ্রুতগতির নৌকা
লঞ্চ — মোটর বা যন্ত্রচালিত ছোট যান
পরাভব — পরাজয় বা হার
বন্দর — সমুদ্র বা নদীর তীরবর্তী স্থান
অনুরাগ — আকর্ষণ
টহল — পাহারা দেওয়া
আসন্ন — নিকটবর্তী
রক্তরঞ্জিত — রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন
নিথর — স্থির, শান্ত
রণক্ষেত্র — যেখানে যুদ্ধ হয়
অন্তরীক্ষে — মহাশূন্য
শয়ান — শুয়ে আছে এমন।
বই
প্রদীপ — বাতি
স্বপ্ন — স্বপন
ভিন্ন — আলাদা
অন্ধ — চোখে দেখতে পায় না এমন
বন্ধ — আটক।
স্বদেশ
কড়ি — এক ধরনের ছোট্ট সাদা ঝিঁনুক
টুকটুক — গাঢ়, সুন্দর
শিল্পী — যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই শিল্পী
পাখপাখালি — নানা ধরনের পাখি।
কাঁকনমালা আর কাঞ্চনমালা
রাজপুত্র — রাজার ছেলে
রাখাল — যে মাঠে গরু চরায় ও বাঁশি বাজায়
প্রতিজ্ঞা — কথা দেওয়া, শপথ করা
মন্ত্রী — রাজার পরামর্শদাতা
গমগম — সরগরম, জমজমাট
রাজপুরী — রাজপ্রসাদ, রাজবাড়ি
কাঞ্চনমালা — সোনার মালা
নগর — শহর
সর্বনাশ — সম্পূর্ণ ধ্বংস, ভীষণ ক্ষতি
কাঁকন — হাতের অলংকারবিশেষ
উদ্বেগ — দুশ্চিন্তা, উৎকণ্ঠা
নির্দয় — দয়াহীন, কঠোর
থমথমে — ভারাক্রান্ত, রাশভারী
আকুল — চঞ্চল, অস্থির।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল