প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ জুন থেকে অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তির মেলা ‘বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাষ্ট্রপতির কাছে এই মেলার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মাদ জসিম উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ।
আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে তিন দিনের মেলা হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
বিজ্ঞপ্তি