উদ্ভাবকদের জন্য প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারও বার্ষিক মেলা উপলক্ষে তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের জন্য উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।‘আবিষ্কারের খোঁজে’ নামের এ প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের সেরা প্রকল্পকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় একক, দলগত ও প্রতিষ্ঠানভিত্তিক অংশ নেওয়া যাবে। প্রকল্প জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। প্রাথমিক পর্বে পাঁচজনকে ১ থেকে ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় বেসিস সফটএক্সপো নামের মেলায় প্রকল্প উপস্থাপনের জন্য সুযোগ দেওয়া হবে। পরে চূড়ান্তভাবে নির্বাচিতদের পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানা যাবে www.softexpo.com.bd ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি