উদ্যোক্তা পুরস্কার পেলেন বাগডুমের প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ।
ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ।

তথ্যপ্রযুক্তি ভিত্তিক উন্নয়নে অবদান রাখায় ‘দ্য আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব বাংলাদেশ (টিওওয়াইপি) শীর্ষক পুরস্কার পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ ১ অক্টোবর রাজধানীর র‍্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দিয়েছে।

টিওওয়াইপি (TOYP) প্রোগ্রামের মাধ্যমে ব্যবসা-অর্থনীতি, রাজনীতি-আইন-সরকার, অ্যাকাডেমিক, সংস্কৃতি, নৈতিকতা, পরিবেশ, মানুষের অধিকার, মানবিক, বিজ্ঞান-প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন প্রভৃতি বিষয়ে ১০ জনকে পুরস্কৃত করে। ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যোক্তারা এই পুরস্কারের জন্য মনোনয়ন পান।

জেসিআই বিশ্বের ১০০ টিরও বেশি দেশের ২ লাখ তরুণ উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি অলাভজনক প্রতিষ্ঠান।

জেসিআই পুরস্কার প্রসঙ্গে সৈয়দা কামরুন আহমেদ বলেন, এ স্বীকৃতি দেশের ই-কমার্স খাতের। বিশেষ করে একজন নারী হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের কাজের স্বীকৃতি পেয়ে আরও বেশি ভালো লাগছে।