উদ্যোক্তাদের জন্য নকিয়ার প্রতিযোগিতা
একটি ভালো ধারণার মূল্য হতে পারে এক মিলিয়ন ডলার বা সাত কোটি টাকা। এমন ঘোষণাই দিয়েছে মোবাইল ফোনসেট নির্মাতা নকিয়া। নকিয়া এমার্জিং এশিয়া লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘গ্রোথ ইকোনমি ভেঞ্চার চ্যালেঞ্জ’ শিরোনামের এই নতুন আয়োজনের ঘোষণা দিয়ে নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ওলিপেক্কা কালাসভো উদ্ভাবকদের মোবাইল ফোনের জন্য সমাধান তৈরি করে বিশ্বব্যাপী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘সমস্যা কীভাবে সম্ভাবনায় রূপান্তরিত হয় এবং এজন্য কী কী প্রযুক্তি ব্যবহার করতে হয়, তা আমরা দেখেছি। এ ধরনের শক্তিকে আমরা উন্নয়নশীল দেশের জীবনমান উন্নয়নে ব্যবহার করতে চাই।’বাংলাদেশি উদ্যোক্তারাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে মোবাইল ফোনের বিভিন্ন সেবা বা সমাধানের নমুনা দেখতে পারেন। বিস্তারিত জানা যাবে www.callingallinnovators.com. ঠিকানার ওয়েবসাইটে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ এপ্রিল।বিজয়ী উদ্যোক্তার প্রতিষ্ঠানটিতে নকিয়ার পক্ষ থেকে ১০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।