প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ আয়োজনে তরুণ উদ্যোক্তাদের জন্য নানা কিছু থাকছে। পাঁচ শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে ৬ ডিসেম্বর হবে ডিজিটাল উদ্যোক্তা সম্মেলন। এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামীকাল ২২ নভেম্বর পর্যন্ত তরুণ উদ্যোক্তারা এই সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ওয়েবসাইট: www.digitalworld.org.bd। —বিজ্ঞপ্তি