উদ্যোক্তাদের হাটে নজরকাড়া পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী উদ্যোক্তা হাট উদ্বোধন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল
বৈশাখী উদ্যোক্তা হাট উদ্বোধন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল

তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও সেবা সম্পর্কে জানাতে রাজধানীর ওম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুরু হয়েছে ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট’। আজ শনিবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে হাটের উদ্বোধন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। মেলায় ৫০ টির মতো উদ্যোক্তা প্রতিষ্ঠান তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। 

মেলায় ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি বুটিকস, তথ্য-প্রযুক্তি পণ্য, প্রিন্টিং, প্রকাশনা, টি-শার্ট, চামড়াজাত সামগ্রী, ফটোগ্রাফি, ভ্রমণ বিষয়ক উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
আয়োজকেরা জানান, দুই দিনের এই হাটে রেনে বাংলাদেশ, ইভেন্ট বিডি, অফার বাজার, এসটি সলিউশন, ভ্রমণ ডটকম, বাংলার কবিতা প্রকাশন, প্রিয়শপ ডটকম, ভাইপার লেদার, ওয়াওজার ও কসমেটিক ফ্রিকের প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া ইকো ড্রিমস, ফ্রেসফুডবিডি, প্রসিদ্ধ, অনলাইন বিতান, টুইস্টেড রেসিপি, বিএইকেআই সেন্টার, ক্ষুদ্র সফট, অপ্সরি বুটিক, বন্ধু ডটকম, পিনাকল মিডিয়া, জিরোডিগ্রী কমিউনিকেশন, ব্র্যান্ড কিডস, বিডি সফট, বাইক বিডি, প্যাকার্স, ফিটম্যান, মার্ক ডিনডিগো, ই-স্মার্ট, নিজোল ক্রিয়েটিভ, লুকস-দি এলিগ্যান্স অব ফ্যাশন, প্রোফিসিও, নিউ মুন ক্লদিং ডিজাইন কাউস, শাহিন’স হেল্প লাইন, তরি তরকারি ডটকম, ট্যান ও গ্যাজেট বাংলার স্টল রয়েছে।
উদ্যোক্তা হাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।