উদয়ন স্কুলে 'চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদয়ন স্কুলের ‘চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড’
উদয়ন স্কুলের ‘চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড’

‘ভবিষ্যতের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখার কাজটা আমাদেরই করতে হবে। কারণ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়াটাই আমাদের মূল কাজ। সেজন্য সবার নিজের কাজটাই উত্তমভাবে করা দরকার। ‘ঢাকার উদয়ন স্কুলে চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড’ নামের এক বিজ্ঞান আয়োজনে শিক্ষার্থীদের এই কথাটি স্মরণ করিয়ে দেওয়া হয়।

আজ ২৬ ফেব্রুয়ারি ‘ভঙ্গুর পৃথিবী থেকে নক্ষত্র পানে’ শিরোনামের এই আয়োজনে মূল আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। উদয়ন বিদ্যালয়ের অধ্যক্ষ উম্মে সালমা বেগম অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

কর্মশালায় ফারসীম মান্নান বলেন, আমাদের এই ভঙ্গুর পৃথিবীকে কীভাবে সুন্দর করা যায় তা জানতে হবে। পৃথিবীর ভারসাম্য রক্ষায় দায়িত্বগুলো বুঝতে হবে।
জাপান ভিত্তিক প্রতিষ্ঠান পাই-নেটের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে এনপিও সায়েন্স ফোরাম ২১, জাপান ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।