উন্নত গ্রাফিকসের কাজে তোশিবার স্যাটেলাইট এল৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট এল৫০ মডেলের ল্যাপটপ। ইনটেল কোর আই৫ প্রসেসরের ল্যাপটপটি গ্রাফিকসের কাজের জন্য বিশেষ উপযোগী। দেশের বাজারে তোশিবার নতুন এই ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলিজস।
বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ ও দুই গিগাবাইট এনভিডিয়া জিফোর্স গ্রাফিকস কার্ড। এ ছাড়াও ল্যাপটপটিতে রয়েছে ডিভিডি রাইটার, ব্লুটুথ, বিল্ট ইন এইচডি ওয়েবক্যাম এবং অনকিউ ব্র্যান্ডের স্টেরিও স্পিকার।
তোশিবার এই ল্যাপটপটিতে সর্বোচ্চ ৬ ঘন্টা পাওয়ার ব্যাকআপ থাকে। ল্যাপটপটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও পাওয়া যাবে একটি ল্যাপটপের ব্যাগ। ল্যাপটপটির দাম ৬৩ হাজার ৯০০ টাকা।