উন্নত প্রযুক্তিসেবা দিতে ডেলের নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল সলিউশন ট্যুর ঢাকা লেগের অনুষ্ঠানে ডেলের বিভিন্ন মডেলের ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়। ছবি: মো. মিন্টু হোসেন
ডেল সলিউশন ট্যুর ঢাকা লেগের অনুষ্ঠানে ডেলের বিভিন্ন মডেলের ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়। ছবি: মো. মিন্টু হোসেন

বাংলাদেশে উন্নত প্রযুক্তিসেবা চালিয়ে যেতে নতুন প্রযুক্তি পণ্য মানুষের হাতের নাগালে আনবে ডেল। গ্রাহকদের জন্য উপযোগী কিন্তু সহজ প্রযুক্তির ধারণা নিয়ে আজ ঢাকায় অনুষ্ঠিত হলো ডেল সলিউশন ট্যুর। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানে ডেলের বিভিন্ন সেবার তথ্য তুলে ধরা হয়।
‘ডেল সলিউশন ট্যুর ঢাকা লেগ’ নামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলের সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটের মহাব্যবস্থাপক শাহজাদ আহমেদ খান, ডেল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার মো. আতিকুর রহমানসহ ডেল, মাইক্রোসফট এবং ইনটেলের প্রতিনিধিরা।
শাহজাদ আহমেদ খান বলেন, দীর্ঘদিন ধরেই সাশ্রয়ী পণ্য মানুষের হাতে পৌঁছে দিচ্ছে ডেল। প্রযুক্তি নিয়ে গবেষণা, নতুন প্রযুক্তিপণ্য উদ্ভাবন তৈরিতে ডেল কাজ করে যাচ্ছে। পিসি, ট্যাবলেট এবং ভার্চুয়াল কম্পিউটিং সার্ভিসসহ বৈশ্বিক নানা উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে সাইবার নিরাপত্তা নিয়েও কাজ করবে ডেল। 

ডেল সলিউশন ট্যুর ঢাকা লেগের অনুষ্ঠানে ডেলের বিভিন্ন মডেলের ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়। ছবি: মো. মিন্টু হোসেন
ডেল সলিউশন ট্যুর ঢাকা লেগের অনুষ্ঠানে ডেলের বিভিন্ন মডেলের ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়। ছবি: মো. মিন্টু হোসেন


আতিকুর রহমান বলেন, দেশে সব সময় নতুন প্রযুক্তি পণ্য এনেছে ডেল। দেশের প্রযুক্তির বিকাশে ডেল বরাবরই ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে এই সেবা চালিয়ে যাবে। 
অনুষ্ঠানে ডেলের নতুন পণ্য উন্মোচন করেন ডেলের কর্মকর্তারা। অনুষ্ঠানে ডেল ইন্সপায়রন ৩০৪৩ মডেলের অল ইন ওয়ান ডেক্সটপ উন্মোচন করে ডেল। টাচস্ক্রিন থাকায় এটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়। 
শাহজাদ জানান, ডেস্কটপ হিসেবে এই মডেলটি ডেলের সবচেয়ে হালকা। ১৯.৫ ইঞ্চি স্ক্রিনের ডেস্কটপটিতে রয়েছে ইনটেলের কোর আই৫ প্রসেসর। ৪ জিবি র‍্যাম, ৫০০ জিবি হার্ড ড্রাইভের এই পণ্যটি ইউন্ডোজ ৮.১ (৬৪ বিট) অপারেটিং সিস্টেম সমর্থন করে।