উন্নত হচ্ছে ফেসবুক ও টুইটার ব্যবহারের সুবিধা
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রে নতুন সুবিধা যুক্ত হচ্ছে। শিগগির ফেসবুকের সদস্যরা নিজেদের ঠিকানার মাধ্যমে সরাসরি টুইটার ঠিকানায় যুক্ত হতে পারবেন বলে জানা গেছে। তৃতীয় একটি পক্ষের তৈরি প্রোগ্রামের মাধ্যমে যদিও বর্তমান ফেসবুক ব্যবহারকারীরা টুইটার থেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন। তবে নতুন সুবিধা যুক্ত হওয়ার ফলে ফেসবুক ব্যবহারকারীরা সরাসরি এ কাজটি করতে পারবেন। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্যক্রমগুলোর জন্য বেশ কিছু নতুন বৈশিষ্ট্যের কাজ ইতিমধ্যে কারিগরি বিভাগকে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ টুইটারের অনুসরণ সুবিধার মতো সাবস্ক্রাইব সুবিধা যুক্ত করেছে। আর এ সুবিধার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ইচ্ছে করলে প্রায় ৬০ কোটি গ্রাহকের তথ্য জানতে পারবেন। গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসকে পেছনে ফেলতেই ফেসবুক আর টুইটারের এ উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —বিবিসি