উন্নত - অবনত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপরীত শব্দ  অংশ-৩

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দ খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।

ই
মূল শব্দ বিপরীত শব্দ
ইচ্ছায় অনিচ্ছায়
ইচ্ছুক অনিচ্ছুক
ইহলৌকিক পারলৌকিক

ঈ
ঈষৎ অধিক
ঈর্ষা প্রীতি

উ
উন্নত অবনত
উপচয় অপচয়
উৎসাহ নিরুৎসাহ
উপস্থিত অনুপস্থিত
উপকার অপকার
উচ্চ নিচ
উদয় অস্ত
উন্নতি অবনতি
উত্থান পতন
উত্তর দক্ষিণ
উঁচু নিচু
উক্ত অনুক্ত
উগ্র সৌম্য
উচিত অনুচিত
উজান ভাটি
উঠতি পড়তি
উৎকৃষ্ট অপকৃষ্ট
উত্তম অধম
উত্তল অবতল
উত্তাপ নিরুত্তাপ
উত্থিত পতিত
উদার অনুদার
উদ্ধত নম্র
উদ্বৃত্ত ঘাটতি
উদ্যম বিরাম
উন্নয়ন অবনয়ন
উপকারিতা অপকারিতা
উপকারী অপকারী
উপর নিচ
উর্বর অনুর্বর
উল্লেখ অনুল্লেখ

ঊ
ঊর্ধ্বতন অধস্তন
ঊর্ধ্বগতি অধোগতি
ঊর্ধ্বগামী অধোগামী
উষা সন্ধ্যা

এ ঋ
এলোমেলো গোছানো
এঁড়ে বকনা
এক বহু
একান্ন পৃথগন্ন।
একাল সেকাল
একূল ওকূল
এখন তখন
এপার ওপার

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বাকী অংশ ছাপা হবে আগামীকাল