উন্নয়নে ফেসবুক কাজে লাগানোর আহ্বান
বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উদ্ভাবন ইত্যাদির তথ্য আদান-প্রদান এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফেসবুক একটি ভালো মাধ্যম হতে পারে। সমাজের উন্নয়নে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমকে কাজে লাগাতে হবে। সোমবার অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত সামাজিক মাধ্যম শীর্ষক এ আলোচনায় বক্তরা এ আহ্বন জানান।
মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আড্ডায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম মিঞাসহ অনেকে। এ আড্ডায় ভিডিও সম্মেলনের মাধ্যমে যুক্ত হন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামসুল আলম চৌধুরী ও এটুআই প্রকল্পের সক্ষমতা উন্নয়ন বিশেষজ্ঞ মানিক মাহমুদ।