উপজেলায় কমিউনিটি ই-সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘উপজেলা পর্যায়ে কমিউনিটি ই-সেন্টার স্থাপন’ কর্মসূচির আওতায় ৬৪ জেলার ১২৮টি উপজেলায় কমিউনিটি ই-সেন্টার স্থাপন করা হবে। খবর বিজ্ঞপ্তির।এ জন্য বিসিসির সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং ইউনিক বিজনেস সিস্টেমস ও ওরিয়েন্টাল সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এ কার্যক্রমে সব ধরনের কম্পিউটার পণ্য সরবরাহ করবে প্রতিষ্ঠানগুলো। সরকারের ডিজিটালবাংলাদেশ বাস্তবায়নে এ ধরনের কার্যক্রমে উপজেলা পর্যায়ে এসব কমিউনিটি ই-সেন্টার থেকে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হবে। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির কার্যনির্বাহী পরিচালক মো. মাহ্ফুজুর রহমান, আইসিটি ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি পরামর্শক মুনির হাসান, প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাসহ অনেকে।