প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*
উপদেশ: বড়দের সম্মান করুন
ঈদ ভার্সন: বড়দের যদি সম্মান না করেন, তাহলে ঈদের দিন তাঁদের কাছে সালামির জন্য যাওয়ার মতো মুখ থাকবে না।
*
উপদেশ: ছোটদের স্নেহ করুন
ঈদ ভার্সন: ছোটদের স্নেহ করলে তারা আপনার মুখের ওপর কথা বলার সাহস পাবে না। ফলে আপনি সালামি হিসেবে ভাঙতি দুই টাকাও দিতে পারবেন।
*
উপদেশ: সাবধানে পথ চলুন
ঈদ ভার্সন: অতিথির ভয়ে বাসা ছেড়ে বাইরে বের হয়ে যদি ওই অতিথির সামনেই পড়ে যান, তাহলে তো মহাবিপদ! অতএব সাবধানে পথ চলুন।
*
উপদেশ: ধৈর্যধারণ করুন
ঈদ ভার্সন: অনেকেই কেবল ঈদের দিন পায়জামা পরেন। তাই ধীরস্থির হয়ে সংযতভাবে ফিতা বাঁধুন। অধৈর্য হয়ে ফিতায় টান মারলে কিন্তু খুলে হাতে চলে আসবে।