উপন্যাসের গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপন্যাসের গুণ
উপন্যাসের গুণ

চিত্তাকর্ষক উপন্যাসের জগতে ডুব দিলে পাঠকের মস্তিষ্কে উল্লেখযোগ্য পরিমাণে জৈব পরিবর্তন ঘটে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। পরিমাপের উপযোগী ওই পরিবর্তন অন্তত পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানীদের এক গবেষণার পরিপ্রেক্ষিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকেরা দেখতে পান, একটি সুখপাঠ্য বই মস্তিষ্ক ও স্নায়ুর মধ্যে যোগাযোগের ধরন বদলে দিতে পারে। মস্তিষ্কের বাঁ দিকের টেম্পোরাল কর্টেক্স অংশে এ ধরনের পরিবর্তন শুরু হয়। বিশেষ এই স্থান মানুষের ভাষাগত দক্ষতা নিয়ন্ত্রণ করে। তা ছাড়া উপন্যাস পাঠের প্রভাবে মস্তিষ্কের আরেকটি অংশেও প্রাইমারি সেন্সরি মোটর পরিবর্তন আসে। আর প্রভাবিত হয় মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে স্নায়ুতন্তুর সংযোগ। গবেষণায় অংশগ্রহণকারী ২১ জন ছাত্রছাত্রীকে পড়তে দেওয়া হয় রবার্ট হ্যারিস রচিত রহস্য-রোমাঞ্চ কাহিনি (থ্রিলার) পম্পেই। ইনডিপেনডেন্ট।