উপসর্গ হচ্ছে ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-1
Untitled-1

২০১৪ সালের এসএসসির প্রস্তুতি-৮
বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৮
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সমাস
১৫. বহুব্রীহি সমাস কোনটি?
ক. নদীমাতৃক খ. কানাকানি গ. অজ্ঞান ঘ. নির্ভুল
সঠিক উত্তর: ক. নদীমাতৃক
১৬. দ্বিগু সমাস কোনটি?
ক. ত্রিফলা খ. তেপায়া গ. দোটানা ঘ. হাতে-ছড়ি
সঠিক উত্তর: ক. ত্রিফলা
১৭. অব্যয়ীভাব সমাস কোনটি?
ক. দশগজ খ. উপকূল গ. চারহাতি ঘ. চতুর্ভুজ
সঠিক উত্তর: খ. উপকূল।
উপসর্গ
১. উপসর্গ কী?
ক. ভাষায় ব্যবহূত সর্বনাম খ. ক্রিয়াবাচক শব্দাংশ
গ. ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ

ঘ. ভাষায় ব্যবহূত অব্যয়
সঠিক উত্তর: গ. ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ
২. উপসর্গের কাজ কী?
ক. নতুন শব্দ গঠন খ. বর্ণ সংস্করণ
গ. যতি সংস্থাপন ঘ. পার্থক্য নিরূপণ
সঠিক উত্তর: ক. নতুন শব্দ গঠন
৩. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. ক্রিয়া বিভক্তি খ. শব্দ বিভক্তি গ. প্রত্যয় ঘ. উপসর্গ
সঠিক উত্তর: ঘ. উপসর্গ
৪. শব্দের আগে বসে কোনটি?
ক. অনুসর্গ খ. উপসর্গ গ. প্রত্যয় ঘ. বিভক্তি
সঠিক উত্তর: খ. উপসর্গ
৫. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক. ২১টি খ. ২২টি গ. ১১টি ঘ. ১০টি
সঠিক উত্তর: ক. ২১টি
৬. তৎসম উপসর্গ কয়টি?
ক. ২০টি খ. ২১টি গ. ১৮টি ঘ. ১৬টি
সঠিক উত্তর: ক. ২০টি
ধাতু, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়
১. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয়?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. কৃৎ ধাতু
সঠিক উত্তর: ক. সাধিত ধাতু
২. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
ক. ধাতু খ. প্রত্যয় গ. সমাস ঘ. উপসর্গ
সঠিক উত্তর: ক. ধাতু
৩. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. স্ত্রী প্রত্যয় খ. কৃৎ প্রত্যয় গ. তদ্ধিত প্রত্যয় ঘ. প্রত্যয়
সঠিক উত্তর: খ. কৃৎ প্রত্যয়
৪. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহৎ+ইমন খ. মহা+ইমা গ. মহা+ইম ঘ. মহি+ইমন
সঠিক উত্তর: ক. মহৎ+ইমন
৫. বাংলা ভাষায় ব্যবহূত বিদেশি ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি খ. সংস্কৃত গ. বাংলা ঘ. ফারসি
সঠিক উত্তর: ক. হিন্দি
৬. ধাতু বা প্রকৃতির অন্ত্য ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?
ক. উপধা খ. গুণ গ. ইং ঘ. সন্ধি
সঠিক উত্তর: ক. উপধা
৭. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?
ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. ধাতু সংযোগ
সঠিক উত্তর: ক. মৌলিক ধাতু
৮. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক. ভাষা সংক্ষেপণ খ. নতুন শব্দ গঠন
গ. শব্দের মিলন ঘ. শব্দসংকোচন
সঠিক উত্তর: খ. নতুন শব্দ গঠন
৯. শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে কী যুক্ত হয়?
ক. তদ্ধিত প্রত্যয় খ. কৃৎ প্রত্যয় গ. উপসর্গ ঘ. ধাতু
সঠিক উত্তর: ক. তদ্ধিত প্রত্যয়।

শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল