শূন্যস্থান পূরণ অংশ-২
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’ এর ওপর।
অধ্যায়-২
৫. ব্রহ্ম সকল প্রাণের —।
উত্তর: উৎসস্বরূপ।
৬. একই ঈশ্বরের রয়েছে ভিন্ন ভিন্ন নাম ও —।
উত্তর: পরিচয়।
৭. অশুভ শক্তির কাছে শুভ শক্তি — হয়।
উত্তর: পরাজিত।
৮. মানুষ ধর্মকে ভুলে গিয়ে — আশ্রয় নেয়।
উত্তর: অধর্মের।
৯. সত্যব্রত ছিলেন একজন ধার্মিক —।
উত্তর: রাজা।
১০. নারায়ণ — আরেক নাম।
উত্তর: বিষ্ণুর।
১১. বলি নামে — এক রাজা ছিলেন।
উত্তর: অসুরদের।
১২. বলরাম — শ্রেষ্ঠ বীর ছিলেন।
উত্তর: গদাযুদ্ধে।
১৩. উপাসনা অর্থ ঈশ্বরকে — করা।
উত্তর: স্মরণ।
১৪. সরবে ঈশ্বরের নাম উচ্চারণকে বলে —।
উত্তর: কীর্তন।
১৫. উপাসনা একটি —।
উত্তর: নিত্যকর্ম।
১৬. মন্দিরে বা বাসায় বসে — করা যায়।
উত্তর: উপাসনা।
১৭. ঈশ্বরের নিকট কিছু চাওয়াই —।
উত্তর: প্রার্থনা।
১৮. উপাসনার একটি অঙ্গ হলো —।
উত্তর: প্রার্থনা।
১৯. প্রার্থনার সময় দেহ ও মন — থাকা প্রয়োজন।
উত্তর: পবিত্র।
২০. হিন্দুধর্মের গ্রন্থগুলো—ভাষায় লেখা হয়।
উত্তর: সংস্কৃত।
২১. ঈশ্বরের স্তব করা হিন্দুধর্মের —।
উত্তর: অঙ্গ।
২২. স্তব করলে আমাদের — পবিত্র হয়।
উত্তর: মন।
২৩. উপাসনা আমাদেরকে — পরিচালিত করে।
উত্তর: সৎপথে।
২৪. আমরা ঈশ্বরের নিকট — প্রার্থনা করব।
উত্তর: শক্তি।
২৫. সাধারণত — ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয়।
উত্তর: করজোড়ে।
২৬. ঈশ্বরের কোনো — নেই।
উত্তর: আকার।
২৭. ব্রহ্মা — করেন।
উত্তর: সৃষ্টি।
২৮. — পালনকর্তা।
উত্তর: বিষ্ণু।
২৯. বামন — আকারের অন্যতম।
উত্তর: বিষ্ণু।
৩০. ঈশ্বরের শক্তির —?
উত্তর: শেষ নেই।
৩১. সমুদ্র থেকে — উঠল।
উত্তর: অমৃত।
সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল