উবার অ্যাপে জাতীয় জরুরি সেবা ৯৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবার গতকাল মঙ্গলবার তাদের অ্যাপে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ যুক্ত করার ঘোষণা দিয়েছে। উবারে নিবন্ধিত গাড়িতে ভ্রমণ করার সময় কোনো জরুরি প্রয়োজনে যাত্রীরা অ্যাপে থাকা ‘কল নাউ’ বোতামে চাপ দিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ পরিচালিত জাতীয় হেল্পডেস্কে যোগাযোগ করতে পারবেন। ৯৯৯-এ কল করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশনের কাছে সাহায্য চাওয়া যায়। এই সুবিধা যোগ করার ব্যাপারে উবার ঢাকার মহাব্যবস্থাপক অর্পিত মুন্ড্রা বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীদের যতটা সম্ভব নিরাপদ রাখতে আমরা বদ্ধপরিকর।’

বিজ্ঞপ্তি