উবুন্টু আইএসও ইমেজ সিডিতে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উবুন্টু ওয়েবসাইট থেকে বিনা মূল্যে উবুন্টু সংগ্রহ করা যায়। মূল সাইট www.ubuntu.com অথবা www.ubuntu.com/getubuntu/download পাতা থেকে নামানোর অপশন পাওয়া যাবে। তবে সরাসরি ডাউনলোড করা থেকে টরেন্ট ব্যবহার করে ডাউনলোড করা হলে সহজেই খুব দ্রুত ডাউনলোড হয়ে যায়।উবুন্টু সিডি ইমেজ ফাইল হিসেবে ডাউনলোড করতে হয়। এই ইমেজ ফাইলগুলো ISO ফরম্যাটে থাকে। অন্যান্য ডাটা ফাইলের মতো ISO ইমেজ সরাসরি কপি পেস্ট করে সিডিতে বার্ন করা যায় না। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে ISO ফাইলটি সিডিতে এক্সট্রাক্ট করতে হয়। অন্য কোনো পদ্ধতিতে সিডি বার্ন করা হলে সেই সিডি থেকে উবুন্টু ইনস্টল করা যাবে না। সিডি থেকে উবুন্টু ইনস্টল করতে হলে ডাউনলোড করা ISO ফাইলটি সঠিক পদ্ধতিতে সিডিতে বার্ন করতে হবে। প্রয়োজনে বার্ন করার আগে আইএসও ফাইলটি পরীক্ষা করে দেখে নিতে পারেন। সিডি বার্ন করার জন্য লাগবে একটি সচল সিডি/ডিভিডি বার্নার এবং একটি ৭০০ মেগাবাইট ধারণক্ষমতার সিডি। বহনযোগ্য তথ্য সংরক্ষণের মাধ্যমগুলোর মধ্যে সিডি সব থেকে সহজলভ্য এবং সাশ্রয়ী। এ ছাড়া এই ISO ফাইলটি ডিভিডিতে বার্ন করা যাবে, তবে ডিভিডিতে অনেক দ্রুতগতিতে বার্ন করা হয় যা প্রায় সময়ই ঠিকমতো কাজ করে না। উইন্ডোজের infrarecorder.sourceforge.net সাইট থেকে Infra Recorder নামের ফ্রি এবং মুক্ত সিডি বার্ন করার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এবার একটি খালি সিডি আপনার সিডি বা ডিভিডি বার্নারে প্রবেশ করান এবং Do nothing অথবা Cancel নির্বাচন করুন যদি স্বয়ংক্রিয়ভাবে কোনো উইন্ডো ওপেন হয়। এবার Infra Recorder সফটওয়্যারটি চালু করুন এবং মূল উইন্ডো থেকে Write Image বাটনটি চাপুন। বিকল্পভাবে এই কাজটি করা যাবে Actions মেনু থেকে Burn image নির্বাচন করে । যে ফাইল ব্রাউজারটি ওপেন হবে, সেখান থেকে আপনার ডাউনলোড কর উবুন্টু সিডি ইমেজটি নির্বাচন করুন এবং Open বাটনটি চাপুন। এরপর OK চাপুন। —নাসির খান