উবুন্টুতে ফন্ট ইনস্টল করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মুক্ত অপারেটিংসিস্টেম উবুন্টুর সর্বশেষ সংস্করণে বেশকিছু নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। বাংলা এবং ইংরেজিসহ অন্য সব ভাষার ফন্টেই পরিবর্তন আনা হয়েছে। উবুন্টু ইনস্টলের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষার বেশকিছু ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে। কিন্তু এগুলো ছাড়াও ব্যবহারকারীর একাধিক ফন্ট প্রয়োজন হতে পারে। নতুন নতুন ফন্ট ইনস্টল করার জন্য উবুন্টু সফটওয়্যার সেন্টারে নতুন মেনু সংযোজন করা হয়েছে। সেই তালিকায় থাকা যেকোনো ফন্টই সরাসরি ডাউনলোড করে ইনস্টল করা যাবে। সেই সঙ্গে টারমিনাল থেকে ইনস্টলের ব্যবস্থা তো রয়েছেই। যেমন—মাইক্রোসফট উইন্ডোজের সঙ্গে যে ফন্টগুলো দেওয়া থাকে, সেগুলো উবুন্টুতে একসঙ্গে ইনস্টল করা যাবে sudo apt-get install ttf-mscorefonts-installer কমান্ডটি ব্যবহার করে। তবে উবুন্টু ১০.০৪-এর আগের সংস্করণের ক্ষেত্রে কমান্ডটি কিছুটা আলাদা হবে। এ জন্য লিখতে হবে sudo apt-get install msttcorefonts। তবে ডেভলপার বা ডিজাইনাররা এগুলো ছাড়া আরও অনেক ধরনের ফন্ট ব্যবহার করে থাকেন। এ ফন্টগুলো উবুন্টু সফটওয়্যার সেন্টারের তালিকায় নাও থাকতে পারে। তবে ফন্টগুলো যদি True Type অর্থাৎ .ttf এক্সটেনশনের হয়, তবে সেগুলো উবুন্টুতে ব্যবহার করা যাবে খুব সহজেই। প্রথমে উবুন্টু ডেস্কটপের ওপরের প্যানেল থেকে Places\Home নির্বাচন করতে হবে। এবার হোম ফোল্ডার ওপেন হলে Ctrl+H চেপে হিডেন ফাইলগুলো আনহাইড করতে হবে। এবার এখানে .fonts নামে একটি ফোল্ডার তৈরি করে সেখানে ব্যবহার করতে চান, এমন ফন্টগুলো রেখে দিতে হবে। এর পর থেকে এ ফন্টগুলো ওপেন অফিস, জিম্পসহ অন্যসব প্রোগ্রামে ব্যবহার করা যাবে। এখানে খেয়াল রাখতে হবে, এ কাজটি করার সময় কোনো প্রোগ্রাম চালু থাকলে সেটি আবার চালু (রিস্টার্ট) করলে তালিকায় ফন্টগুলো দেখা যাবে। —নাসির খান