উবুন্টুতে বিভিন্ন সফটওয়্যার নামানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উবুন্টু সর্বশেষ সংস্করণ ১০.০৪তে বাংলা পড়তে হলে কোনো সফটওয়্যার নামাতে (ডাউনলোড) হয় না। ইউনিজয় বা প্রভাত লেআউটে লিখতে Szstem\Preferences\IBus Preferences\Input Methods-এ গিয়ে বাংলা ইউনিজয় ও প্রভাত লেআউট নির্বাচন করে Ctrl+Space চাপলেই বাংলা লেখা যাবে। এ ছাড়া এ সংস্করণে বিভিন্ন সফটওয়্যার tarminal-এ গিয়ে লিখুন sudo apt-get install (সফটওয়্যারের নাম)। অর্থাৎ ডিজাইন সফটওয়্যার gimp-এর জন্য লিখুন sudo apt-get install gimp। একইভাবে ক্রোম ওয়েবসাইট দেখার সফটওয়্যারের জন্য chromium, মিউজিক প্লেয়ার vlc, যেকোনো সফটওয়্যার খুঁজতে এবং খুলতে gnome-do, উইন্ডোজের সফটওয়্যারের জন্য wine, আরএসএস ফিডের জন্য liferea, ডেস্কটপ পাবলিশিংয়ের জন্য scribus, ডাউনলোড ম্যানেজার fatrat, ম্যাসেঞ্জার padgin, পিডিএফ এডিটরের জন্য openoffice.org-pdfimport লিখে নামিয়ে নিন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার। —নুরুন্নবী চৌধুরী