উলিপুরে মোবাইল ফোনে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে মোবাইল ফোনে সফটওয়ারের মাধ্যমে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি ও এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারি সার্জন আবদুল আজিজ প্রধান ও এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজের কর্মসূচি ব্যবস্থাপক খালেদুজ্জামান শামীম।এই পদ্ধতিতে উপজেলার গুনাইগাছ, পাণ্ডুল, দলদলিয়া ও বজরা ইউনিয়নে মাঠপর্যায়ে নিয়োজিত প্রাণিসম্পদ সেবকদের মাধ্যমে ২০০ খামারির গরুর বিস্তারিত স্বাস্থ্যতথ্য ইন্টারনেট সংযোগ দেওয়া মোবাইল ফোনে ধারণ করে মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির সার্ভারে প্রেরণ করা হয়। সার্ভারে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কর্তব্যরত পশু চিকিৎসক খামারিদের জরুরি পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। —উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি