উল্টো দিক থেকে ঢাকা যেভাবে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কি রণক্ষেত্র নয়?
ঢাকা কি রণক্ষেত্র নয়?

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) চলতি বছর ‘বৈশ্বিক বসবাসযোগ্যতা’ শীর্ষক জরিপের ভিত্তিতে এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ১৪০টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩৯। ১৪০তম হয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক শহর। কিন্তু ঢাকা কেন দামেস্ককে কাটাতে পারল না! এই নিয়ে জনমনে ভীষণ ক্ষোভ ও হতাশা। কারণ, ঢাকারও ছিল প্রথম (উল্টো দিক থেকে) হওয়ার সব গুণ। প্রমাণসহ দেখাচ্ছেন মাহফুজ রহমান
ঢাকা কি রণক্ষেত্র নয়?

ফরমালিন
ফরমালিন

সিরিয়ার দামেস্ক শহর এখন রণক্ষেত্র—মূলত এই কারণেই উল্টো দিক থেকে প্রথম হয়েছে এই শহর। কিন্তু ঢাকা কি ছেলেখেলার ক্ষেত্র? মোটেও নয়। রাজনীতির ময়দান থেকে শুরু করে সাধারণ জনগণের বাসার ফ্লোর—সবখানেই লেগে আছে মারামারি, কাটাকাটি। কেউ হয়তো মানুষের মাথা ফাটাচ্ছেন, কেউ হয়তো চোখের পানি ফেলতে ফেলতে কাটছেন পেঁয়াজ! এ ছাড়া সামনেই আসছে নির্বাচন। তাই মহারণক্ষেত্র হিসেবে ঢাকা আবির্ভূত হতে যাচ্ছে খুব শিগগির।

ঢাকায় কি রাসায়নিক অস্ত্র নেই?
সিরিয়ার রাজধানী দামেস্কে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছিল—এমনটাই দাবি করছে কেউ কেউ। আর এটাও নাকি উল্টো দিক থেকে প্রথম হওয়ার অন্যতম কারণ। কিন্তু ঢাকায় কি রাসায়নিক অস্ত্রের প্রয়োগ নেই? অবশ্যই আছে। এই যে প্রতিদিন ফল-ফ্রুট, মাছ-সবজি কিনছেন, তার সঙ্গে তো রাসায়নিক উপাদানও ঘরে তুলছেন আপনি! কেবল ঘরে তুলেই তো রেহাই নেই, সেই রাসায়নিক পদার্থওয়ালা, অর্থাৎ ফরমালিন আর কার্বাইডসমৃদ্ধ ফল-ফ্রুট, মাছ-সবজি খেয়ে আপনাকে ছুটতে হচ্ছে চিকিৎসকের চেম্বারে। অতএব, ঢাকা শহরে যে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ আছে, তা প্রমাণিত।

ঢাকার পরিবেশ
ঢাকার পরিবেশ

ঢাকার পরিবেশ কি খুব ভালো?
সিরিয়ার রাজধানী দামেস্কে এখন তুমুল যুদ্ধ। যুদ্ধে গোলাগুলিতে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ, সেই সঙ্গে গুলি আর বোমার আঘাতে ঝাঁঝরা হচ্ছে গাছপালাও। কিন্তু ঢাকা শহরে তো গাছপালা উধাও সেই কবে থেকেই! তা-ও যে কয়টি গাছ ছিল, সেগুলোও নিধন হয়েছে হরতাল আর আন্দোলনের সময়। মানুষের ওপর প্রতিশোধ নিতে না পেরে অনেকেই উপড়ে ফেলেছে সড়কদ্বীপের অবলা গাছগুলোকেই।

ঢাকার অধিবাসীদের কি শিক্ষা হয়নি?
ইআইইউয়ের এই জরিপে একটি মানদণ্ড ছিল শিক্ষা। যুদ্ধ চলাকালে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকায় যে কথায় কথায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, সেটাও তো বিবেচনায় রাখতে হবে। এই কয়েক দিন আগেও তো হরতালের কারণে পিছিয়ে দিতে হয়েছিল এসএসসি, এইচএসসিসহ আরও বেশ কিছু পরীক্ষা। সামনে নির্বাচন, তাই আশা করা হচ্ছে, এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

হরতালের কারণে পিছিয়ে দিতে হয়েছিল এসএসসি, এইচএসসি পরীক্ষা।
হরতালের কারণে পিছিয়ে দিতে হয়েছিল এসএসসি, এইচএসসি পরীক্ষা।

এত কিছুর পরও ঢাকাকে কেন প্রথম করা হলো না? এই প্রশ্ন সমগ্র ঢাকাবাসীর, সমগ্র দেশবাসীর।