উল্লেখযোগ্য ঘটনা
ইভিএমের অগ্নিপরীক্ষার বছর এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হলেও গত বছর নির্বাচন কমিশন বড় পরিসরে ইভিএম ব্যবহার শুরু করেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নয়টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহার করে নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ প্রত্যাখ্যান করেছে। ইভিএমের কারণে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা সম্ভব বলে মনে করছে বিরোধী দল। দোয়েল, চড়ু্ই দেশি ল্যাপটপকম দামে ল্যাপটপ কম্পিউটার অবশেষে দেশেই তৈরি হলো। টেলিফোন শিল্প সংস্থা গত বছর বাজারে ছাড়ে দোয়েল নামে দেশি ল্যাপটপ কম্পিউটার। এর পাশাপাশি বেসরকারি উদ্যোগে চড়ুই নামে ট্যাবলেট ও ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এগুলোর দামও বেশ কম। তবে দোয়েল কম্পিউটার এখনো সবার জন্য সহজলভ্য হয়নি। ঢাকায় ম্যাট কুপার ও জন ডেভিস গত বছর ডিসেম্বরের শুরুতে ই-এশিয়া উপলক্ষে ঢাকায় এসেছিলেন ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং বাজার ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার। তিনি সে সময় একাধিক সেমিনারে বক্তব্য দেন। একই সময় দেশে আসেন ইন্টেলের ওয়ার্ল্ড অ্যাহেড কর্মসূচির মহাব্যবস্থাপক জন ডেভিস। তিনি ই-এশিয়ায় একটি সেমিনারে অংশ নেন।ই-কমার্স: পুরোপুরি চালু হয়নিঅনুমতি থাকলেও সর্বজনীন একটি পেমেন্ট গেটওয়ে না থাকায় পরিপূর্ণভাবে ই-কমার্স চালু হয়নি ২০১১ সালেও। তবে সীমিত সুবিধা নিয়েও কয়েকটি ওয়েবসাইট অনলাইনে কেনাকাটার সুবিধা চালু রেখেছে। এসব ওয়েবসাইটে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হয়। ফলে ভোক্তারা বেশ আগ্রহী হয়ে উঠেছেন এসব সাইট নিয়ে। ফেসবুকসামাজিক যোগাযোগে ফেসবুকের ব্যবহার আরও বেড়েছে গত বছর। দেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১ লাখের বেশি। শুধু সামাজিক যোগাযোগ নয়, যেকোনো ইস্যুতে ফেসবুকের ব্যবহার বেড়েছে গত বছর। একই সঙ্গে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা, পণ্যের বিজ্ঞাপন, কোনো একটি বিষয়ে জনমত গড়ে তোলার একটা ধারা শুরু হয়েছে। বিডিওএসএনের কংগ্রেসগতবছর সুন্দরবনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) প্রথম কংগ্রেস।মুক্ত সফটওয়্যার আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করা হয় এ সম্মেলনে।আউটসোর্সিং পুরস্কার প্রথমবারের মতো গত বছর দেশে আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ে পুরস্কার প্রবর্তন করে বেসিস। বছরের শুরুতে তথ্যপ্রযুক্তিভিত্তিক বেসিসের বার্ষিক আয়োজন সফটাএক্সপোতে এই পুরস্কার দেওয়া হয়।