প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের এই পৃথিবীতে গত মাসে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে৷ ১৮৮০ সালে রেকর্ড নথিভুক্তি শুরুর পর এটিই ছিল উষ্ণতম মে মাস৷ মার্কিন প্রতিষ্ঠান ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন গত সোমবার জানায়, বিশ্বজুড়ে গত মে মাসে স্থল ও জলের সমন্বিত গড় তাপমাত্রা ছিল ১৫.৫৪ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা গত ২০ শতকের গড় তাপমাত্রার চেয়ে ০.৭৪ ডিগ্রি বেশি৷ উষ্ণতম মে মাসের আগের রেকর্ডটি ছিল ২০১০ সালে৷ নতুন এই রেকর্ডে প্রমাণ হয়, বিশ্বের তাপমাত্রা ক্রমশ বাড়ছে৷ ২০ শতকের গড় হিসাবের তুলনায় গত ৩৯ বছরে প্রতিটি মে মাস পূর্ববর্তী মে মাসগুলোর চেয়ে বেশি উষ্ণ ছিল৷ এএফপি৷