উৎসববিডির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসববিডি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সৌজন্যে।
উৎসববিডি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সৌজন্যে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম ‘উৎসব ডটকম’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘উৎসববিডি ডটকম’ নামে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ই-কমার্স সাইটের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উৎসববিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসব ডটকম বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক রায়হান জামান নিউইয়র্কে উৎসব ডটকমের কার্যক্রম শুরু করেন। বাংলাদেশি ই-কমার্স সাইটগুলোর মধ্যে সর্ব প্রথম যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক থেকে উৎসব বিডির লোগো ট্রেড মার্ক করা হয়। সাইটটিতে ১০ হাজার সক্রিয় গ্রাহক ও ২৫ হাজারের বেশি পণ্য রয়েছে। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা আরেফিন শুভ।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, উৎসববিডি মধ্যবিত্তদের চাহিদা পূরণ করে আমাজন, আলীবাবা ডটকমের মতো বড় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। দেশে প্রায় এক কোটি ডেবিট ও ক্রেডিট কার্ড রয়েছে। সরকার এ সংখ্যা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে যা ই-কমার্স ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় উপকরণ। ই-কমার্স ব্যবসাকে প্রসারিত করার জন্য সরকার ই-কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার করেছে।