উৎসবে সাধারণ জ্ঞানের বই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ভালো যার, সব ভালো তার। এই তকমাটা গায়ে লাগাতেই পারে লোহাগড়া পাইলট স্কুল ভেন্যুটি। ইন্টারনেট উৎসবের সমাপনী অনুষ্ঠানটি ছিল লোহাগড়ায়। ১৯ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজনটা আলাদা করে উল্লেখ করার মতো। শুক্রবার হলেও শিক্ষার্থীদের পদচারণে ছিল মোটামুটি একটি সম্মেলনের মতোই। রাজিব ও ফরহাদ দুই বন্ধু এসেছে সোজা কলেজ থেকে। দুজনেই আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেবে। কিন্তু সকাল থেকেই তারা চুপচাপ একটা বই পড়ে চলেছে। প্রচণ্ড দুশ্চিন্তা দুজনের ভেতরেই। কাছে গিয়ে জানা গেল, দুই বন্ধু মিলে সাধারণ জ্ঞানের বই পড়ছে। কারণ, কোয়ালিফাইং জোনে যে প্রশ্ন হবে, তার উত্তর দিয়ে সেরা পঞ্চাশে তো যাওয়া চাই। বোঝো তা হলে, কী কাণ্ড!