উৎসবের আগেই উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট উৎসবের সাড়া পড়ে গেছে পীরগঞ্জের ডিএন ডিগ্রি কলেজে। উৎসবে ডিএন ডিগ্রি কলেজ থেকে অংশ নিতে চায় অর্ধশতাধিক শিক্ষার্থী। তাই বিপত্তিটা হলো সেখানেই। কারণ, উৎসবের মূল আয়োজনে অংশ নিতে পারবে মাত্র ১০ জন। তাই কী আর করার। শিক্ষকেরা বসে সিদ্ধান্ত নিলেন উৎসবের আগে কলেজেই হয়ে যাক একটা আয়োজন। কলেজের আয়োজনে এই ইন্টারনেট উৎসবের ৬১ জন প্রতিযোগী থেকে বেছে নেওয়া হলো ১০ জনকে। যারা অংশ নেয় পীরগঞ্জের মূল আয়োজনে। ১০ জনের একজন মুন্নি আক্তার জানায়, এই উৎসবের আগে আমাদের কলেজের প্রতিযোগিতাটা ভালোই জমে উঠেছিল। এখন তো আমাকে কলেজের সবাই আই-জিনিয়াস বলেই ডাকে।—ইমাম হাসান