উৎসবের টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাশ্বেরা মীম ও সুমাইয়া বিনতে ইসলাম। দুজনই বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। কাকডাকা ভোরে তারা পৌঁছে গেছে সরকারি আযিযুল হক কলেজে। হাতে সাধারণ জ্ঞানের বেশ কিছু শিট। ফাঁকা চেয়ারে বসে একটানা পড়ে যাচ্ছে। ব্যাপার কী? জানতে চাইলে ঝটপট উত্তর, ‘ইন্টারনেট উৎ সবে স্কুল থেকে নিবন্ধন ফরম না পেয়ে ভেন্যুতে তাৎ ক্ষণিক নিবন্ধন করব। তাই পড়ছি।’ এমনই ছিল ২৯ সেপ্টেম্বর গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎ সবে বগুড়ার চিত্র। নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিলনমেলা সকাল ১০টায় শুরু হয় উপস্থিত সবার জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের ইন্টারনেট বিষয়ে ধারণা দিয়ে দেখানো হয় একটি ভিডিওচিত্র। শেখানো হয় কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে। জিলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আজওয়াদ নাহিয়ান জানায়, ‘ইন্টারনেট যে এত মজার, তা আগে বুঝিনি। আমি আজই একটা ই-মেইল খুলে নিলাম। আর মোবাইলে গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট ১৫ মেগাবাইট দিয়ে যাত্রা শুরু করলাম ইন্টারনেট জগতের।’নবম শ্রেণীর তন্বী তো জানতই না ইন্টারনেট থাকলে সহজে পত্রিকা পড়া যায়। তার মতে, ‘বাসায় একটা পত্রিকা রাখা হয় বলে সকালে বেশ কাড়াকাড়ি করে পড়তে হয়। এখন তো মনে হচ্ছে, ইন্টারনেট-যুগে কাড়াকাড়ি কিসের?’ উৎ সবে শিক্ষার্থীদের উৎ সাহ ছিল স্টলগুলোতেও। অনেকেই লাইনে দাঁড়িয়ে শিখে নেয় কীভাবে অনলাইনে পত্রিকা পড়া যায়। এরপর শুরু হয় আই-জিনিয়াস খোঁজার এক প্রতিযোগিতা। সেখানে অংশ নেয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন এ প্রতিযোগিতায় সাড়া ছিল চোখে পড়ার মতো, যেখানে মোবাইল ফোনে সার্চের মাধ্যমে উত্তর খুঁজে নিতে হয়। প্রতি রাউন্ডে অংশ নেওয়া নির্ধারিত শিক্ষার্থীদের মধ্যে একজন করে বিজয়ী হয়। এভাবে আট রাউন্ডের আটজন সেরা শিক্ষার্থী অংশ নেয় ফাইনাল রাউন্ডে। আর তাদের মধ্য থেকে বগুড়ার আই-জিনিয়াস নির্বাচিত হয় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের নাশিদ আবিদ। নাশিদ অংশ নেবে সারা দেশের ১০১ জন জিনিয়াসের মূল প্রতিযোগিতায়।