উয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নির্দশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়ারী বটেশ্বরে পাওয়া প্রত্ন নিদর্শন
উয়ারী বটেশ্বরে পাওয়া প্রত্ন নিদর্শন

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৮
সঠিক উত্তর  অংশ-২৮
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
মাটির নিচে যে শহর
এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। এ দেশের মানুষের মন যে শিল্পীর মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা জানো, কিছুকাল আগে নরসিংদীর উয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নিদর্শন। মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।
১৬। নিচের কোনটি ‘মাটির নিচের শহর’ নামে খ্যাত?
ক. ময়নামতি খ. সাভার গ. পাহাড়পুর ঘ. উয়ারী-বটেশ্বর
উত্তর: ঘ. উয়ারী-বটেশ্বর
১৭। নরসিংদী ঢাকার কোন দিকে অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর গ. পূর্ব-পশ্চিম ঘ. দক্ষিণ-পূর্ব।
উত্তর: ক. উত্তর-পূর্ব

১৮। নরসিংদী দিয়ে বয়ে গেছে কোন নদী?
ক. পুরাতন ব্রহ্মপুত্র খ. ব্রহ্মপুত্র গ. মেঘনা ঘ. পদ্মা
উত্তর: ক. পুরাতন ব্রহ্মপুত্র
১৯। ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা কী ফেলে যান?
ক. মুদ্রা খ. পাথর গ. লৌহপিণ্ড ঘ. মুদ্রাভান্ডার
উত্তর: গ. লৌহপিণ্ড
২০। ১৯৫৬ সালে কোন গ্রামের মাটি খননকালে একটি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার ভান্ডার পাওয়া যায়?
ক. উয়ারী খ. বটেশ্বর গ. বেলাব ঘ. শিবপুর
উত্তর: ক. উয়ারী
২১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক খননকাজ শুরু করেন তাঁর নাম কী?
ক. সুফি মোস্তাফিজুর রহমান খ. হাবিবুল্লাহ পাঠান
গ. হানিফ পাঠান ঘ. হাফিজুর রহমান
উত্তর: ক. সুফি মোস্তাফিজুর রহমান
২২। সুফি মোস্তাফিজুর রহমান কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
ক. রসায়ন খ. প্রত্নতত্ত্ব গ. পদার্থ ঘ. মৃত্তিকা
উত্তর: খ. প্রত্নতত্ত্ব
২৩। খ্রিষ্টপূর্ব সাত থেকে ছয় শতকে বর্তমানের কোন নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল?
ক. পদ্মা খ. মেঘনা গ. গঙ্গা ঘ. শীতলক্ষ্যা। উত্তর: গ. গঙ্গা
২৪। ব্রহ্মপুত্র নদ বর্তমানে কোথা দিয়ে গেছে?
ক. মুন্সিগঞ্জ খ. নরসিংদী গ. সোনারগাঁ ঘ. বেলাব
উত্তর: খ. নরসিংদী
২৫। কত সাল পর্যন্ত ব্রহ্মপুত্র প্রবাহ ময়মনসিংহ পেরিয়ে বেলাবর কাছে দক্ষিণ দিকে গিয়ে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল?
ক. ১৭৭০ খ. ১৮৭০ গ. ১৭৭৫ ঘ. ১৮৭৫
উত্তর: ক. ১৭৭০
২৬। খ্রিষ্টপূর্ব কত শতকে গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল?
ক. তিন থেকে দুই শতকে খ. সাত থেকে ছয় শতকে
গ. চার থেকে তিন শতকে ঘ. আট থেকে সাত শতকে
উত্তর: খ. সাত থেকে ছয় শতকে
২৭। কোন সালের ভূমিকম্পের কথা অনেকেই জানেন?
ক. ১৯৮০ খ. ১৮৯৫ গ. ১৮৯৭ ঘ. ১৯০০
উত্তর: গ. ১৮৯৭।

হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা
সূর্য উঠছে, পূর্ব দিগন্তে লাল সূর্য। এ রকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ। নাম তার মুসা ইব্রাহিম। সেই প্রথম কোনো বাংলাদেশির এভারেস্ট বিজয়। দিনটা ছিল ২৩ মে, ২০১০ সাল। সময় ভোর ৫টা ৫৫ মিনিট।
১. মুসা ইব্রাহীম কখন এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন?
ক. বিকাল ৫ টাকা ৫৫ মিনিট খ. ভোর ৫টা ৫৫ মিনিট
গ. বিকাল ৬টা ৫৫ মিনিট ঘ. ভোর ৫ টাকা ৪৫ মিনিট
উত্তর: খ. ভোর ৫টা ৫৫ মিনিট
২. পাহাড়ে ওঠার খুঁটিনাটি প্রশিক্ষণ দেওয়ার জন্য মুসা কোন প্রতিষ্ঠানটি গড়ে তোলেন?
ক. নর্থ পাইন ক্লাব খ. নর্থ ইনস্টিটিউট
গ. নর্থ আলপাইন ক্লাব ঘ. নর্থ বেঙ্গল ক্লাব
উত্তর: গ. নর্থ আলপাইন ক্লাব
৩. মুসা যখন এভারেস্ট জয়ের কথা ভাবেন তখন কতটি দেশের মানুষ এভারেস্ট জয় করে ফেলেছে?
ক. ১০টি খ. ১৫টি গ. ৩০টি ঘ. ২০টি
উত্তর: ঘ. ২০টি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল