এ বছর জাকারবার্গের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে দেখানো কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যারের ব্যবহার।
ছবিতে দেখানো কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যারের ব্যবহার।

এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভারচুয়াল সহকারী সফটওয়্যার তৈরির লক্ষ্য নির্ধারণ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গত বছর মান্দারিন ভাষা শেখা, মাসে দুটি বই পড়া, পৃথক পৃথক ব্যক্তিকে প্রতিদিন একটি করে ধন্যবাদ নোট লেখার লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি।
জাকারবার্গ গত রোববার লিখেছেন, এ বছর তাঁর লক্ষ্য হচ্ছে খুব সাধারণ একটি কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার তৈরি করা, যা তাঁর বাড়ি ও কাজের ক্ষেত্রে সাহায্য করবে। এটি ‘আয়রন ম্যান’ ছবিতে দেখানো জারভিসের মতো।
জাকারবার্গ এ বছর কৃত্রিম বুদ্ধিমান সহকারী তৈরির থিমটিকে বলছেন ইনভেনশন বা উদ্ভাবন। এই কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যারটিকে তিনি নিজের কণ্ঠস্বর চেনাবেন এবং গান শোনা, বাতি জ্বালানো ও অন্যান্য ফিচারগুলো চালাতে সাহায্য করবেন। এ ছাড়া এই কৃত্রিম বুদ্ধিমান ডিজিটাল সহকারীকে বাড়িতে বেড়াতে আসা মেহমানকে চেনা ও তাঁর মেয়ে ম্যাক্সকে দেখাশোনার দায়িত্বও দেবেন।