এ বছর টুইটারে যে ১০টি বার্তা বেশি ছড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে ব্লগ লেখার (মাইক্রো ব্লগিং) জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে ২০১০ সালে সবচেয়ে বেশিছড়িয়ে পড়া ১০টি বার্তা অর্থাৎ টুইটেড টুইটের তালিকা প্রকাশ করা হয়েছে।এ তালিকায় শীর্ষস্থানে থাকা টুইটেড টুইটটি লিখেছেন, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব স্টিফেন কোলবার্ট। জুলাই পর্যন্ত সমুদ্রে তেল বিস্ফোরণের ঘটনায় এক হাজার ৩০০ সি-বার্ড, ৫০টি ডলফিন মারা গেছে এবং পরিবেশ দূষণসহ আহত হয়েছে আর কয়েক হাজার প্রাণী। এ বিষয়টি নিয়ে স্টিফেন কোলবার্টের লেখা খুদে ব্লগ সেরা দশর টুইটেড টুইটের তালিকায় শীর্ষে জায়গা দখল করেছে।সেরা এ টুইটেড টুইটের জন্য স্টিফেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোনের কাছ থেকে পাচ্ছেন গোল্ডেন টুইট পুরস্কার। সেরা দশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ড্রিজি ড্রেকের লেখা ‘আমরা সবসময় তাকেই পাত্তা দেই না যে আমাকে পছন্দ করে আর তাকে পছন্দ করি যে আমাদের পাত্তা দেয় না’ টুইটটি। তৃতীয় স্থানে রয়েছে র‌্যাপ শিল্পী লিল উয়নির টুইট। এর পরে রয়েছে জাস্টিন বিবার, আল-কায়েদা, জোয়ি জোনস, লেডি গাগা, কেনি ওয়েস্ট, রিহানা এবং ৭৪ বছর বয়সী জাস্টিনের টুইট। সেরা দশের তালিকার মধ্যে বেশি আছেন সঙ্গীতশিল্পীরা। তাঁদের অনুসারীর সংখ্যাও বেশি। তাঁদের টুইটগুলো অনেকবার টুইটেডও হয়। —টুইটার ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী