এ বছর সবাই আইফোনই খুঁজেছেন বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৬
আইফোন ৬

সার্চ ইঞ্জিন ব্যবহার করে অনেকেই তাঁদের প্রিয় পণ্য খোঁজ করেন। এ বছর ইয়াহুর সার্চ ইঞ্জিন ব্যবহার করে প্রযুক্তিপণ্যের মধ্যে অ্যাপলের তৈরি আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের খোঁজ করা হয়েছে সবচেয়ে বেশি।
নকিয়া ও স্যামসাংকে পেছনে ফেলে এ বছর ইয়াহু সার্চের সবচেয়ে কাঙ্ক্ষিত পণ্য হিসেবে জায়গা দখল করেছে আইফোন ৬। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর ইয়াহুর ইঞ্জিন ব্যবহার করে সার্চ বা অনলাইনে অনুসন্ধানের ক্ষেত্রে শীর্ষ দশের মধ্যে অ্যাপল পণ্যগুলোই বেশি। শীর্ষ ১০টির মধ্যে পাঁচটিই অ্যাপল পণ্য। এর মধ্যে রয়েছে আইপ্যাড মিনি, আইফোন৫সি, অ্যাপলের সম্ভাব্য পণ্য অ্যাপল ওয়াচ, আইপ্যাড এয়ার ও আইফোন ৬। 
বৃহস্পতিবার পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডে বর্ষসেরা পণ্য হিসেবে আইফোন ৬-এর নাম ঘোষণা করা হয়েছে। অবশ্য, শীর্ষ ১০-এর তালিকায় সনির প্লেস্টেশন৪, স্যামসাং গ্যালাক্সি এস৫, এক্সবক্স ওয়ান, কিন্ডল ফায়ার ও লুমিয়া ৫২০ জায়গা করে নিয়েছে। 
ইয়াহুর সব বিষয়ে সার্চ ফল বিবেচনা করলেও দেখা গেছে শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে আইফোন ৬। সব বিভাগের বিবেচনায় অনুসন্ধানের শীর্ষে রয়েছে বিশ্বকাপ ২০১৪ ও মাইকেল শুমাখার। তৃতীয় স্থানে রয়েছে আইফোন।

প্রসঙ্গত, সম্প্রতি মজিলা ও ইয়াহু সার্চ বিষয়ে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মজিলার ফায়ারফক্স ব্রাউজারে গুগলের পরিবর্তে ইয়াহু সার্চ ডিফল্ট হিসেবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে গুগল ও মজিলার দীর্ঘ এক দশকের সম্পর্ক ভেঙে গেল।

যে শীর্ষ ১০ প্রযুক্তিপণ্য খোঁজ করা হয়েছে
১. আইফোন ৬
২. প্লেস্টেশন ৪
৩. স্যামসাং গ্যালাক্সি এস৫
৪. আইপ্যাড মিনি
৫. আইফোন৫
৬. এক্সবক্সওয়ান
৭. অ্যাপল ওয়াচ
৮. আইপ্যাড এয়ার
৯. কিন্ডল ফায়ার
১০. নকিয়া লুমিয়া ৫২০

ইয়াহুতে সবচেয়ে বেশি যা খোঁজা হয়েছে
১. বিশ্বকাপ ২০১৪
২. মাইকেল শুমাখার
৩. আইফোন৬
৪. ম্যানচেস্টার ইউনাইটেড
৫. আর্সেনাল
৬. বিগ ব্রাদার
৭. লিভারপুল সি
৮. ডিজনি ফ্রোজেন
৯. ফ্লাইট এমএইচ ৩৭০
১০. ডাচেস অব কেমব্রিজ