এ বছরও সেরা ব্র্যান্ড অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপল
অ্যাপল

বাজার গবেষণা প্রতিষ্ঠান হ্যারিস ইন্টারঅ্যাকটিভের বিচারে ‘ব্র্যান্ড অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে অ্যাপল। হ্যারিস ইন্টারঅ্যাকটিভ প্রতি বছর জনপ্রিয়তার ভিত্তিতে সেরা ব্র্যান্ড নির্বাচন করে। ২০১২ সালেও সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছিল অ্যাপল।

স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার এ তিন বিভাগেই এবারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর।

হ্যারিস ইন্টারঅ্যাকটিভ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কম্পিউটার শ্রেণীতে অ্যাপলের ম্যাকবুক পেছনে ফেলেছে এইচপি, ডেল ও সনির মতো প্রতিষ্ঠানকে, ট্যাবলেট শ্রেণীতে আইপ্যাড পেছনে ফেলেছে  আমাজনের কিন্ডল ফায়ার, গুগলের নেক্সাস ট্যাব ও স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবকে। জনপ্রিয়তায় আইফোন পেছনে ফেলেছে এইচটিসি, স্যামসাং ও এলজিকে।