এ বছরে গুগল গ্লাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতেই সবার জন্য সুখবর নিয়ে এল প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। সর্বসাধারণের জন্য তারা এ বছরই বাজারজাত করতে যাচ্ছে তাদের যুগান্তকারী উদ্ভাবন গুগল গ্লাস। ইতিমধ্যেই এর প্রাথমিক সংস্করণটি সীমিত আকারে সরবরাহ করা হয়। সেটি বেশ জনপ্রিয়তাও পায়। তবে নতুন যে সংস্করণটি জনসাধারণের জন্য বাজারে আসবে, সেটি হবে আরও হালনাগাদ বৈশিষ্ট্যসম্পন্ন। এতে থাকছে দৃষ্টি অনুসরণের বিশেষ প্রযুক্তি (আই ট্র্যাকিং ডিভাইস)। গুগল গ্লাস পরে কেউ কোনো বস্তুর দিকে তাকালে ওই বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য তার গ্লাসে ভেসে উঠবে। এ ছাড়া আছে হাত-পা নাড়ানো থেকে নির্দেশ বোঝার ক্ষমতা, যার মাধ্যমে কেবল একটি হাতের ইশারা করেই গ্লাসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নিউ সায়েন্টিস্ট।