এ বছরেই স্যামসাংয়ের নমনীয় ডিসপ্লে! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং সহজেই বাঁকানো যায় এমন ডিসপ্লে তৈরি করছে। স্যামসাংয়ের তৈরি অ্যামোলেড প্রযুক্তির নমনীয় এই ডিসপ্লের নাম হতে পারে ‘ইয়োম’। কোরিয়ান ওয়েবসাইট ডিডেইলির তথ্য অনুসারে, ‘ইয়োম’ নামের এই ডিসপ্লে প্রাথমিক অবস্থায় কাচে মোড়া হতে পারে।এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, ইয়োমের সঙ্গে বর্তমানে বাজারে থাকা এলসিডি ও ওএলইডির পার্থক্য হচ্ছে, ইয়োম তৈরিতে কাচের বদলে ফিল্ম ব্যবহার করা হতে পারে। ডিসপ্লে তৈরিতে ফিল্ম ব্যবহার করায় ডিসপ্লে আরও হালকা-পাতলা ও নমনীয় হবে। এই ডিসপ্লে সহজে ভাঙবেও না। তবে প্রাথমিকভাবে ইয়োম নামের ডিসপ্লেতে কাচ ব্যবহূত হওয়ায় এটি হালকা-পাতলা হবে, তবে বাঁকানো যাবে না। চলতি বছরের শেষ নাগাদ স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে এই ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।