এ বছরের সেরা নয় প্রযুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব-৩
প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ম্যাশেবল তৈরি করেছে ২০১৩ সালের সেরা নয় প্রযুক্তির তালিকা। আজ থাকছে তালিকার ৫ নম্বর প্রযুক্তির কথা
৫
টাচ আইডি
জটিল সব পাসওয়ার্ড দিয়েও নিরাপদ রাখা যাচ্ছে না মুঠোফোনটি? এল স্পর্শের মাধ্যমে ফোন খোলার প্রযুক্তি। আপনার ফোন খুলে যাবে আপনার হাতের ছোঁয়ায়। এ বছর আইফোন ফাইভ এস এনেছে ভিন্নধারার এক প্রযুক্তি টাচ আইডি। অর্থাৎ আপনার হাতের আঙুলের ছাপ ব্যবহার করেই ফোন খোলা (আনলক) যাবে।
হাতের ছাপ স্ক্যান করে কাজটি করা হয়। হাতের ছাপ পড়ার এ প্রযুক্তি গোয়েন্দা সিনেমাগুলোতে দেখানো প্রায় ডাল-ভাত। তবে সেটা বাস্তবে ব্যবহার করার সুযোগ দিল অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড।যদিও বাজারে ছাড়ার পরপরই এ প্রযুক্তির কিছু ত্রুটি ধরা পড়েছিল। ত্রুটিগুলো দূর করার জন্য কাজ করে যাচ্ছে অ্যাপল।—রুহিনা তাসকিন