এ বছরের সেরা নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্ব-২
প্রযুক্তি সংবাদের ওয়েবসাইট ম্যাশেবল ২০১৩ সালের সেরা নয় প্রযুক্তির তালিকা করেছে। আজ থাকছে আট নম্বরে থাকা প্রযুক্তিটি।
৮
এক কার্ডেই সব
শপিং মলে লম্বা লাইনে খুচরা পয়সা গুনছেন আর পেছন থেকে শোনা যাচ্ছে মানুষের বিরক্তির দীর্ঘশ্বাস। সেই দিন কেটে গেল ক্রেডিট কার্ডের দৌলতে। তবে এখন এক নতুন ফ্যাসাদ। একাধিক ক্রেডিট কার্ড এখন সবার পকেটেই। আরও আছে গিফট কার্ড, ডিসকাউন্ট কার্ড কত কী। কয়েন নামে নতুন এক উদ্যোগ এ সমস্যার সমাধান হতে পারে। ক্রেডিট কার্ডের মতোই কাজ করে এটি। তবে প্রায় আটটি কার্ডের তথ্য ধারণ করতে পারে এটি। ফোনের সঙ্গে এটিকে যুক্ত করে নেওয়া যাবে। আর একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্ডের সব তথ্য নামিয়ে নেওয়া যাবে। অর্থাৎ কয়েন থাকলে আপনার আর একাধিক কার্ড বহন করার ঝামেলা থাকবে না। —রুহিনা তাসকিন